প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, "বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি দিয়েছে।"
তিনি উল্লেখ করেন, "অলি আহমেদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।"
এ সময় ৭০ অনুচ্ছেদ মেনে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ায় তিনি বলেন, "তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন, সেটি আর টেকে না।"
দলের মহাসচিব কে হবেন সে বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটি দলের স্থায়ী কমিটি দেখবে। এটি দলীয় প্রধানের এখতিয়ার।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন