প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার ৩০ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার পর্যালোচনা করেন। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন