প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এ বছর অনুষ্ঠিত এসএসসি এবং সমমান পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। এই কলেজের অধীন ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। এবছর জেলায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার নিয়ে দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে রয়েছে।
রাজশাহী বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জয়পুরহাট জেলা থেকে এবছর মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৭ জন। ছাত্রীর পাসের হার ৭৩.৬১%। অন্যদিকে, ৪ হাজার ২৯৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন। ছাত্রের পাসের হার ৬১.৬০%।
প্রাতিষ্ঠানিক ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য তুলে ধরেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। কলেজটির ৫৬ জন পরীক্ষার্থী থেকে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্য এসেছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের নির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর তত্ত্বাবধানে, কৃতি শিক্ষার্থীদের ভাষ্যমতে।
অন্যদিকে, ১২১১ নম্বর পেয়ে জেলার মধ্যে সর্বোচ্চ মার্কস অর্জনের রেকর্ড গড়েছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়। এছাড়া, জিপিএ-৫ প্রাপ্তির হারের ভিত্তিতে জেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ শতাংশ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮.৮ শতাংশ এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় ৩৫.৩ শতাংশ সাফল্য লাভ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানিয়েছেন, এসএসসি পরীক্ষায় এবছর জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। তিনি সন্তোষজনক ফলাফল পেয়েছে বলে জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন