প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এই কর্মসূচিটি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে হয়, যা প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। এরপর পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা জেলা প্রশাসক (রু. দা.) আসাদুজ্জামান এর সভাপতিত্বে পরিচালিত হয়।
এতে অংশগ্রহণ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও: নুর বক্ত, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. সাইফুর রহমান সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, এএফএডি এর টেকনিক্যাল ফেসিলিটেটর ফাতেমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সঞ্জীব গাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সুধীজন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এই অবস্থায় কুড়িগ্রামে বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা উচিত।
বক্তাদের আরও বক্তব্য ছিল, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁরা স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা ও সচেতনামূলক কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন। শেষে, সবাই একযোগে পরিবেশ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদ ও স্মারক প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন