প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগটি দায়ের করা হয়।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে সাবেক আরেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়াও ‘কালচারাল ফ্যাসিস্ট’ নামে কিছু অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান ট্রাইব্যুনালে ব্রিফিং করে এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগগুলো আমি এখনও পড়ে দেখিনি। আজাদ পার্টি একটি অভিযোগ দিয়েছে, রাষ্ট্রসংলাপ ফোরাম আরেকটি দায়ের করেছে।
রাষ্ট্রসংলাপ ফোরাম জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে।
অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক। সংগঠনের প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর ও মারিয়া কিসপট্টা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন