প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন অবশেষে বাস্তবায়নের পথে। ইতিহাসের প্রথমবারের মতো একই দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামতে দেখা যেতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একত্রিত করার এই অসাধারণ উদ্যোগটি গ্রহণ করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।আর্জেন্টাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "লিও মেসি, ক্রিস্টিয়ানো... আমরা ওদের নিয়ে আসব। আমি নিজেই ওদের আনতে যাব। ওরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছে।"দলে খেলার সুবাদে রোনালদো ও মেসি—দুজনের সাথেই সতীর্থ হিসেবে মাঠ মাতিয়েছেন তেভেজ। এই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে, তিনি তার বিদায়ী ম্যাচে ফুটবল ইতিহাসের দুই সেরা তারকাকে একই দলের জার্সিতে মাঠে নামানোর উদ্যোগ গ্রহণ করেছেন।আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এতে বোকা জুনিয়র্সের সভাপতি রোমান রিকুয়েলমের সম্মতিও রয়েছে বলে জানা গেছে।ম্যাচটি আগামী ১২-১৩ অথবা ১৯ ডিসেম্বর আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।এই পরিকল্পনাটি শুধুমাত্র মেসি এবং রোনালদোতেই সীমাবদ্ধ নয়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস এবং ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলা তেভেজ তার ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা তারকাকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করতে চান।তার পরিকল্পিত তালিকায় রয়েছেন, গোলরক্ষক; এডউইন ভ্যান ডার সার, জিয়ানলুইজি বুফন, ডিফেন্ডার; রিও ফার্ডিন্যান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিরিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, পাট্রিক ভিয়েরা।যদিও এখনও খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিক চূড়ান্ত সম্মতি আসেনি, তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচটিতে তেভেজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে তার সাবেক তারকা সতীর্থদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এর মাধ্যমে ফুটবল বিশ্ব প্রথমবারের মতো মেসিকে রোনালদোর জন্য গোল তৈরি করতে দেখার সুযোগ পেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন