প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তামিল চলচ্চিত্রে অভিনেতা আর মাধবনের অভিষেক ঘটে মণি রত্নমের ‘আলাইপায়ুথে’ সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের সেই শুরুর সময়, সিনেমার স্বার্থে তাকে স্ত্রীর পরিচয় গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।
চলচ্চিত্র শিল্পের একটি অংশের ধারণা ছিল যে, বিবাহিত কোনো অভিনেতাকে রোমান্টিক নায়ক হিসেবে গ্রহণ করতে চায় না ইন্ডাস্ট্রি।
তবে মাধবন বক্স অফিসের সাফল্যের জন্য স্ত্রীর অস্তিত্ব অস্বীকার করতে রাজি হননি। তিনি বিষয়টি নিয়ে সরাসরি পরিচালক মণি রত্নমের সঙ্গে আলোচনা করেন। মণি রত্নম তাকে বিয়ের কথা গোপন করতে কোনো চাপ দেননি।
এরপর বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে মাধবন গর্বের সঙ্গে তার বিয়ের কথা তুলে ধরেন।
মাধবন জানান, ক্যারিয়ারের কঠিন দিনগুলোতে তার স্ত্রী সরিতা সবসময় তার পাশে ছিলেন। তাই ক্যারিয়ারে ব্যর্থতা মেনে নেওয়া গেলেও স্ত্রীর পরিচয় গোপন করে তাকে অসম্মান করা তার পক্ষে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত তিনি নিজের সততা বজায় রেখেই তার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন