প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলের নায়ক ফ্রিম্যানের বুনো উল্লাস।
গোল করার আনন্দে গোলদাতা উদযাপন করা তো স্বাভাবিক ব্যাপার। তবে প্রযুক্তির এই যুগে সঠিকভাবে উদযাপন করার সুযোগ এখন নেই।
গোলের আনন্দ প্রযুক্তির কারণে অনেকটাই মাটি হয়ে যাচ্ছে। কিন্তু বিপরীত ঘটনা ঘটছে। আজ ঠিক যেমন প্রযুক্তির কল্যাণে উদযাপনের সুযোগ পেয়ে যান অ্যালেক্স ফ্রিম্যান।
ঘরোয়া সিয়াটল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর যখন তিনি উদযাপনে যেতে প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই লাইন্সম্যানের দ্বারা অফসাইডের পতাকা তুলে ধরা হয়।
এর ফলে বাধ্য হয়ে ফ্রিম্যান সতীর্থদের সঙ্গে উদযাপন করতে পারেননি। কিন্তু ৪৩ মিনিটে করা গোলটির উদযাপন তিনি কিছু সময় পরেই করার সুযোগ পান। কারণ, ভিএআরের চেক করার পর রেফারি গোলের বাঁশি বাজান।
আর এরপরের মুহূর্তে বুনো উল্লাসে মাতেন ফ্রিম্যান।
তার এই পাগলাটে দৌড়ে সঙ্গী হন সতীর্থরা। গ্যালারিতে তখন হাসিমুখ। কারণ, গোলের ফলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। কেননা ২-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। বাকি অর্ধেক সময় ব্যবধানটি ধরে রাখতে পারলেই শেষ ৩২ নিশ্চিত হয়ে যাবে।
ফ্রিম্যানের আগে যুক্তরাষ্ট্রের আরও একটি গোল এসেছে। তবে ১১ মিনিটে পাওয়া গোলের নায়ক বিশ্বকাপের আয়োজক দলের কেউ নন। এই গোলটি এসেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। বিপরীতে চেষ্টা করেও গোলের ব্যবধান কমাতে পারেনি অস্ট্রেলিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন