প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শনিবার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস কর্তৃক জানানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
দেবীগঞ্জ জোনাল অফিসের সূত্র অনুযায়ী, শনিবার বিদ্যুৎ লাইনের আশপাশে অবস্থিত গাছের ডালপালা পরিষ্কার করার কাজ চলবে। বিদ্যুৎ বিতরণব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রমকে ‘রাইট অব ওয়ে’ রক্ষণাবেক্ষণ কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন দুর্ঘটনা এড়াতে দেবীগঞ্জ পৌরসভা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে, নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবে পুনরায় চালু করা হবে।
এদিকে, বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের অবহিত করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন