প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা থেকে আনা ১৬ কেজি গাঁজাসহ এক নারী ও এক শিশুসন্তানসহ মাদক কারবারি চক্রের ৫ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃতদের মধ্যে সম্পর্কে জামাই, মেয়ে ও শ্বশুর রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের হরিপুর বাজারসংলগ্ন পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে এক অভিযানে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা থেকে আসা একটি এসি বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৮টি পোটলায় মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:
মোঃ সুইট (২৪), পিতা- মোঃ জেম, সাং- তেলকুপি বিশ্বাসটোলা, শিবগঞ্জ।
মোঃ মতিউর রহমান (৪০), পিতা- মৃত দুখুর উদ্দিন, সাং- কাশিয়াবাড়ি, শিবগঞ্জ।
মোঃ জিহাদ আলী (২০), পিতা- মৃত নূর ইসলাম, সাং- তারাপুর পোড়াপাড়া, শিবগঞ্জ।
মোঃ অসীম আলী (২০), পিতা- মোঃ জেন্টু আলী, সাং- নতুন বারোরাশিয়া, শিবগঞ্জ।
মোসাঃ মমেনা খাতুন (২৪), পিতা- মোঃ মতিউর রহমান, স্বামী- মোঃ সুইট, সাং- দায়পুকুরিয়া, শিবগঞ্জ।
আটককৃত নারী আসামি মমেনা খাতুনের সঙ্গে তার আনুমানিক ৬ মাস বয়সী একটি ফুটফুটে ছেলে শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা মূলত একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। চক্রের মূল হোতা সুইট দীর্ঘদিন কুমিল্লায় অবস্থান করে রাজমিস্ত্রির কাজের আড়ালে এই মাদকের চালান সরবরাহ করতেন। আসামি মতিউর রহমান, মমেনা খাতুন ও সুইট সম্পর্কে যথাক্রমে শ্বশুর, মেয়ে ও জামাই।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জনাব মামুনুর রশিদ জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন