প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়ে পড়েছে, যার ফলে শত শত পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে কয়েক হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
এসময়, খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় দীঘিনালা উপজেলা বিএনপি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের উপজেলা প্রচার সম্পাদক মো. শামসু রানা নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করতে বের হন। সেখানে তিনি আশ্রিত মানুষদের খোঁজখবর নেন এবং নিজস্ব অর্থায়নে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন।
আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি বন্যাদুর্গত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
মো. শামসু রানা জানান, "আমাদের নেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয়রা বলেন, দুর্যোগের এই সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন