প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে- এবিএম সিরাজুল মামুন
কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর হামলাকারী সন্ত্রাসী পুকনকে ৪৮ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
তিনি বলেছেন, কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল মানুষ। চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ পোকন কর্তৃক তাঁর ওপর এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, বরং এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়ে আঘাত করেছে। সন্ত্রাসী পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি নিজেও থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি।
তিনি বলেন, বন্দরের প্রায় এলাকাতেই মাদকের সাথে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাজত্ব করছে। এভাবে একটি এলাকা চলতে পারে না। বন্দরের মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেগে উঠতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আশা করি প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। অন্যথায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো সন্ত্রাসী যেন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য প্রশাসনকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা অবিলম্বে এ ঘটনার বিচার দেখতে চাই।
নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ, মাদককারবারী ও সন্ত্রাসী পুকন কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর-২০২৬, বুধবার আলীনগর বড় মসজিদের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি সানাউল্লাহ, কলাগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন