প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সংগীত বিভাগ আয়োজিত ‘Workshop on Kodály Method and Global Music Communication’ শীর্ষক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার সফল সমাপ্তি ঘটেছে।
বুধবার (১৮ জুন) কর্মশালার সমাপনী দিনে সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Korean Kodály Society-এর সভাপতি ড. হং কি চো (Dr. Hong Ky Cho)।
এই সেমিনারে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রওশন আলম, সহকারী অধ্যাপক ইয়াতসিংহ শুভ এবং প্রভাষক মো. বুলবুল আহমেদ।
সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত কনসার্টে বিভিন্ন দেশের সংগীত পরিবেশন করা হয়। দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী ও গবেষক ড. হং কি চো সংগীত পরিবেশন করেন। এছাড়া, দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘হেগেউম’ (Haegeum)-এ মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন ড. জিয়ং মি কিম (Dr. Jeong Mi Kim)।
অনুষ্ঠানে বাংলা গান পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, সংগীতকে বৈশ্বিক ভাষা হিসেবে চর্চা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সংগীত আগামী দিনে পারস্পরিক সম্পর্ক, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধের গুরুত্বপূর্ণ ধারক ও বাহক হিসেবে বিশ্বব্যাপী আরও অনন্য ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন