প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মঙ্গলবার (২ জুন) থেকে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১০ দিনের জন্য কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলবর্তী আকাশসীমায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। এই সময়ে চলাচলের জন্য বিমান, জাহাজ, ছোট নৌযান ও স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়েছে, যেন তাঁরা সংশ্লিষ্ট ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখেন।
বিমান সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-২ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৪৩ এলাকায় আকাশে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া চলবে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ভিজিডি-২ রেঞ্জের বিপজ্জনক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট এবং ভিজিডি-৪৩ রেঞ্জের বিপজ্জনক উচ্চতা ২৬ হাজার ফুট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমায় সংশ্লিষ্ট জলসীমা ও আকাশসীমায় বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমান বাহিনী পরিষ্কার করেছে, মহড়া চলাকালে বিমান, জাহাজ, ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য ছোট নৌযানকে গোলা বর্ষণের নির্ধারিত এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। পাশাপাশি কুতুবদিয়া দ্বীপ সংলগ্ন এলাকার জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এই বিষয়ে বিমান সদর দপ্তরের পক্ষ থেকে গণসচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচার কার্যক্রম চালানোর অনুরোধ করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১ জুন) থেকে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলোকে বাংলা, ইংরেজি ও স্থানীয় সংবাদের আগে প্রতিদিন অন্তত দুইবার বিপজ্জনক এলাকার মানচিত্রসহ সতর্কতামূলক ঘোষণা প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন