প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের স্থানীয় সরকার নির্বাচন প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এতে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না, এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তবে এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিএনপির ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন