প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া থেকে বাংলাদেশ, মিয়ানমারসহ বিভিন্ন দেশের ১৪৪ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (২৪ জুন) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএ এর মাধ্যমে এই ব্যক্তিদের কুয়ালালামপুর থেকে ডিপোর্ট করা হয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ, ৩২ জন নারী এবং একজন শিশু নিযুক্ত রয়েছে।
দেশটির কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন মিয়ানমারের নাগরিক। এই তালিকায় চীনের ৩১ জন, বাংলাদেশের ১৮ জন, পাকিস্তান ও কম্বোডিয়ার ৫ জন করে নাগরিক রয়েছেন। কেনিয়া, ভিয়েতনাম, ভারত ও নেপালের ২ জন করে নাগরিকও রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার একজন নাগরিককেও ফেরত পাঠানোর প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। তাদের সবাইকে এর আগে বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক করে রাখা হয়েছিল।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতরা বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করা সহ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছিল। আইনি প্রক্রিয়া ও শাস্তি ভোগ করার পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
একই সাথে, ভবিষ্যতে তারা যেন পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে, সেজন্য তাদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন