প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এডেন উপসাগরের ইয়েমেন উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুরা একটি জাহাজ ছিনতাই করেছে, যা সংযুক্ত আরব আমিরাতের। তারা ইয়েমেনে বসবাসরত সোমালি জনগণের মধ্যে জেলের ছদ্মবেশ ধারণ করে ছিল।
শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের বালহাফ থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে কিছু অস্ত্রধারী প্রবেশ করেছে।
নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পানামার পতাকা নিয়ে চলা এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিকানা রয়েছে আমিরাতভিত্তিক মার্সা ওশেন শিপিংয়ের।
এছাড়া, নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ছয় জলদস্যু পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকা ব্যবহার করে ইয়েমেনের এডেন উপসাগরে প্রবেশ করে। এরপর তারা জাহাজটিতে উঠে এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তারা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের বন্দি করে রেখেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন