প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর উদ্যোগে বাস্তবায়িত 'রিয়েক্টস-ইন' প্রজেক্টের আওতায় 'জিংক গম ও জিংক ধান' শীর্ষক একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এই প্রোগ্রামটি বৃহস্পতিবার (৬ আগস্ট) ইএসডিও'র আয়োজন ও পরিচালনায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রকল্প ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম তাঁর বক্তব্যে মানবদেহে জিংকের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন এবং কীভাবে জিংকের অভাব পূরণ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা সম্পর্কে। পরে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং অনুষ্ঠানে আলোচিত বার্তাগুলি তাদের নিজ নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইনসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগণ, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রকল্প অফিসার মোঃ আবু তালহা শিশির এবং মিডিয়া ব্যক্তিত্বরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন