প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির একজন ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভী এবং নাজিমকে গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পলাতক রয়েছে।
মঙ্গলবার রাতে, পুলিশ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে এবং তাদের গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে উপস্থিত করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শাকিল তাদের প্রতিবেশী। অভিযোগ রয়েছে যে, স্কুলে যাতায়াতের সময় শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীর সঙ্গে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
মামলার বাদী ও ভুক্তভোগীর মা আরিফা আক্তার জানিয়েছেন, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে তিনি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে যান। দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে গিয়ে স্কুলে গিয়ে জানতে পারেন, সে সেখানে নেই। পরে মেয়ের বান্ধবীদের কাছ থেকে জানেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুসলিয়ে তাকে নিয়ে গেছে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়েটির খোঁজ পাননি। এরপর মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী এবং নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে। তারপর তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন