প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর সদর উপজেলার শৌলডুবী এলাকায় গাছবোঝাই একটি নছিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জুলহাস (২৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শৌলডুবী এলাকার হাছেন মাতুব্বরের বাড়ির পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফরিদপুরের সালথা উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে জুলহাস অটোরিকশা নিয়ে শৌলডুবীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি নছিমনের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন