প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সোমবার সকালে নগরভবনের সামনের ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ড্রেনে যত্রতত্র বর্জ্য ও আবর্জনা না ফেললে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকবে এবং জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
রাসিকের তথ্য অনুযায়ী, চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রমের ফলে আগের তুলনায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের ধারাবাহিক প্রচেষ্টায় নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন থেকে কাদামাটি ও বর্জ্য অপসারণের কাজ অব্যাহত রয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং-মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন