প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দেওয়ার ফলে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছিল। পরিস্থিতি ক্রমশ গম্ভীর হচ্ছিল—তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন আলোচনা চলছিল।
কিন্তু সেই গুঞ্জন পরবর্তীতে সত্যি হয়ে ওঠেনি। ৫৩ বছর বয়সী সাবেক টেনিস তারকা বিজেপিতে যোগ দিলেও বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়াননি।
তবে এবার লিয়েন্ডার ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে এটি রাজনৈতিক নয়, বরং ক্রীড়াঙ্গনের লড়াই।
গত বছর বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন তিনি। এবার অলিম্পিক পদকজয়ী কিংবদন্তির লক্ষ্য অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদ। সূত্রে জানা গেছে, স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট তালিকায় অন্তর্ভুক্তির জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন লিয়েন্ডার। এরপরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করেছে বঙ্গ টেনিস সংস্থা।
লিয়েন্ডারের প্রতিদ্বন্দ্বী হিসেবে রোহিত রাজপাল হতে পারেন। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
চলতি বছরের মার্চ মাসের শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির সাবেক সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন ১৯৯৬ অলিম্পিকে এককে ব্রোঞ্জজয়ী। যোগ দেওয়ার পর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম মুখ ছিলেন ডাবলস ও মিক্স ডাবলস মিলিয়ে ১৮ গ্র্যান্ড স্লামজয়ী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন