০৯:৩৭ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই দলে অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান স্থান পেয়েছেন। জাতীয় দলের প্রতিনিধিত্ব করা একাধিক ক্রিকেটারও এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
এবারের আসর কাতারে আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে। ৫০ ওভারের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ‘এ’ দল এবং হংকং। অপর গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের দলে জাতীয় দলের অভিজ্ঞতা রয়েছে নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকির হাসান এবং আফিফ হোসেনের। এছাড়া স্কোয়াডে রয়েছেন রিপন মণ্ডল ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
আরও পড়ুন: মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল নিহত
বাংলাদেশ ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশ 'এ' দলের প্রাথমিক স্কোয়াড
নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।
আরও পড়ুন: ম্যারাথনে অংশ নিয়ে দাদার স্মরণে র্যাচেল অ্যাপার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন