প্রিন্ট এর তারিখঃ ১২ই নভেম্বর, ২০২৬ইং; ১২:২২ এম || প্রকাশের তারিখঃ ১১ই নভেম্বর, ২০২৬ইং; ০৯:১১ পি.এম
বালিয়াকান্দিতে ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কাঞ্চন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ হাচেন শেখের ছেলে ইমরান শেখের বসতবাড়ির শয়নকক্ষ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় ইমরান শেখকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"