ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টি নজরদারিতে রাখছে দিল্লি: রণধীর জয়সওয়াল


মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টি নজরদারিতে রাখছে দিল্লি: রণধীর জয়সওয়াল

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলাদেশের যোগদানের আগ্রহ প্রকাশের ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, নয়াদিল্লি অত্যন্ত নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। তিনি এ বিষয়ে উল্লেখ করেন, ‘পশ্চিম এশিয়ার ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছে নয়াদিল্লি’ উল্লেখ করে এ পরিস্থিতি উপস্থাপন করেন।

এএনআইয়ের খবরে জানানো হয়েছে, শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে অনুষ্ঠিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে, ত্রিপক্ষীয় এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, ‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবীড়ভাবে নজর রাখছি। এ মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে এই নির্দিষ্ট চুক্তিটির প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী পড়তে পারে, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দেয়ার সঙ্গে সঙ্গে বলেন, ভারত দেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ঢাকার আগ্রহ প্রকাশ করেন। এরপরই ভারতের পক্ষ থেকে এ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ পেল।

একই ব্রিফিংয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত ভারত সফর নিয়ে পৃথক একটি প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এ মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। সফরসূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপ সফরে গিয়ে নিখোঁজের ১০ সপ্তাহ পর দেশে ফিরলেন ক্যামেরুনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


ইউরোপ সফরে গিয়ে নিখোঁজের ১০ সপ্তাহ পর দেশে ফিরলেন ক্যামেরুনের প্রেসিডেন্ট

বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান পল বিয়া দীর্ঘ ১০ সপ্তাহেরও বেশি সময় দেশের বাইরে থাকার পর দেশে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ৯৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে স্বাস্থ্য এবং দেশ পরিচালনার সক্ষমতা বিষয়ে চলা জল্পনার মধ্যে দেশে ফেরেন।

প্রতিবেদন অনুযায়ী, চার দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর বিদেশে এটিই তার সবচেয়ে দীর্ঘ সফর। তিনি সুইজারল্যান্ডের জেনেভা থেকে একটি ভাড়া করা বিমানে রাজধানী ইয়াউন্ডের এনসিমালেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। উল্লেখ্য, তিনি গত ৭ জুন ক্যামেরুন ত্যাগ করেছিলেন। সে সময় দেশটির বেসামরিক মন্ত্রিসভা জানিয়েছিল, প্রেসিডেন্ট ‘ইউরোপে সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ যাচ্ছেন।

ফার্স্ট লেডি চান্তাল বিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান পল বিয়া। পরে তিনি সরকারী বাসভবন ইউনিটি প্যালেসের উদ্দেশে গাড়ির বহরে রওনা হন। রাজধানীর বিভিন্ন সড়কে শাসক দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের শত শত সমর্থক তাকে স্বাগত জানাতে জড়ো হন। পল বিয়া গাড়ির আধখোলা জানালা দিয়ে হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন করেন। এসময় সমর্থকদের হাতে দলীয় পতাকা ও প্রেসিডেন্টের প্রশংসাসূচক ব্যানার দেখা যায়।

পল বিয়ার দীর্ঘ অনুপস্থিতি তার স্বাস্থ্য এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। যদিও কর্তৃপক্ষ বারবার জানিয়ে আসছিল, তিনি শিগগিরই দেশে ফিরবেন।

এদিকে, তার অনুপস্থিতি ক্যামেরুনের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও নতুন করে প্রশ্ন উঠিয়েছে। দেশটিতে রাষ্ট্রীয় ক্ষমতা এখনো ব্যাপকভাবে প্রেসিডেন্টকে কেন্দ্র করে পরিচালিত হয়। বিরোধী নেতারা তার অনুপস্থিতিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সাময়িকভাবে অন্য কারও হাতে দেয়ার বিষয়ে সাংবিধানিক পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে এ বিষয়ে পরিষদ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

ক্যামেরুনের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু, পদত্যাগ বা স্থায়ীভাবে দায়িত্ব পালনে অক্ষমতার কারণে যদি পদ শূন্য হয়, তবে ভাইস প্রেসিডেন্ট না থাকলে সিনেটের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

গত এপ্রিলে ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহাল করা হলেও পল বিয়া এখনো এ পদে কাউকে নিয়োগ দেননি। ফলে সমালোচকদের আশঙ্কা, ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে রেড ক্রিসেন্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্টও হয়েছেন তিনি। তার নেতৃত্ব, পরামর্শ ও দিকনির্দেশনায় সোসাইটির মানবিক কার্যক্রম দেশের মানুষের কল্যাণে আরও শক্তিশালী, বিস্তৃত ও কার্যকর হবে বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রত্যাশা ব্যক্ত করেছে।

সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম এক অভিনন্দন বার্তায় বলেন, রাষ্ট্রপতির পরামর্শ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় তার কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করবে। তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা দেশের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

তিনি জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম বৃহৎ মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে দুর্যোগপ্রবণ ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও সেবা প্রদান করে আসছে। সংস্থার কার্যক্রম ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও সম্প্রসারিত ও জোরদার হবে।

চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে তার দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার ক্ষেত্রে তার নেতৃত্ব রেড ক্রিসেন্টের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যারিস্টার মো. আব্দুস সালাম রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের মানুষের কল্যাণে মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইভেটকারে ৮ কেজি গাঁজা, বাঞ্ছারামপুরে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


প্রাইভেটকারে ৮ কেজি গাঁজা, বাঞ্ছারামপুরে গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের তাহির আলীর ছেলে মো. ফয়ছল আহমদ এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে মরম আলী।

পুলিশ জানায়, ফয়ছলের বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া মরম আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: জামায়াত আমির

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই।

তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এই দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চাই ভারতের সাথে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে।’

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়।’

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদেরকে জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%