প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সফিকুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।
বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ ওই ব্যক্তিকে পুলিশটি গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া সফিকুল ইসলাম বরিশালের কাউনিয়া বড় মসজিদ এলাকার বাসিন্দা। তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২৩) জুলাই বিকেলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে এই তথ্য প্রদান করেন।
এর আগে, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে পাবনা শহরের ঘোড়া স্ট্যান্ড থেকে দুইজন যাত্রী নিয়ে রূপপুরের উদ্দেশ্যে চালক রওনা হন। এক পর্যায়ে ঈশ্বরদীর দাশুড়িয়া তেতুলতলা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন চালককে ছুরিকাঘাত করে। এ সময় চালক অটোরিকশা চালাতে না পেরে ব্রেক চাপ দিয়ে থামানোর পর রাস্তার উপর পড়ে যান। পরে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালককে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন