প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা সম্ভব হলে দেশের খেলাধুলায় গুণগত পরিবর্তন আনার সুযোগ তৈরি হবে, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।
এটি বুধবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে বলেছেন তিনি।
টিসিজেএ সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী এর সঞ্চালনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সালাহউদ্দিন, দৈনিক পূর্বদেশ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সনজীব দে বাবু, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব এবং টিসিজেএ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলী আকবর, সুমন গোস্বামী।
ইসরাফিল খসরু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে গুণগত পরিবর্তন চান। এজন্য প্রকৃত ক্রীড়া সংগঠক ও প্রতিভাবান খেলোয়াড়দের সামনের সারিতে নিয়ে আসা অপরিহার্য। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সাথে জড়িত থাকা প্রয়োজন। ক্রীড়া সংস্কৃতি মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে। তাই সকলের উচিৎ খেলাধুলার পরিবেশকে আরও সুন্দর ও উৎসবমুখর করার জন্য একসঙ্গে কাজ করা।
টিসিজেএ’র এই আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়ার এই ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহবানও উত্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে টিসিজেএ যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মোঃ পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্য টিসিজেএ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় টিসিজেএ’র সদস্যদের অংশগ্রহণের জন্য বিভিন্ন ইনডোর খেলাধুলার আয়োজন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খেলাধুলার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশাও জানিয়েছেন আয়োজকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন