প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষতা অর্জনের সাথে সাথে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদুর রহমান শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবৃন্দ ছাড়া, নবীন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জীবন গঠনে নানা পরামর্শ প্রদান করেন অতিথিরা।
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
দেশের তৃণমূলে কাজ করা ৫০০ সাংবাদিককে নিয়ে নতুন ধারাবাহিক ডকুমেন্টারি সিরিজ তৈরি করার ঘোষণা দেয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন