প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির খবর এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে নীতি সুদহার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গুঞ্জন রয়েছে—এ কারণে বিশ্ববাজারে সোনার দর এক শতাংশের বেশি কমেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৯৯৮ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
ক্যাপিটাল ডটকমের বাজার বিশ্লেষক কাইল রোডা জানিয়েছেন, জ্বালানির খরচ বৃদ্ধির কারণে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার বৃদ্ধির আশঙ্কা ৭০ শতাংশে পৌঁছেছে, যা সোনার মতো সুদমুক্ত বিনিয়োগ পণ্যের ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছে।
সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আশঙ্কাজনকভাবে কমেছে। একদিনে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩৬ ডলারে নেমে গেছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ৪ দশমিক ৯ ও ৪ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন