প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রশাসন দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে । এর ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়াতে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে খতিয়ান রেকর্ড সংশোধনের জন্য এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার নাম আছমা আক্তার। তিনি বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আছমা আক্তার নির্ধারিত কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হয়েও ক্ষমতার অপব্যবহার করে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড অন্যায়ভাবে সংশোধন করেন। পরবর্তীতে বিষয়টি তদন্ত শুরু হলে তিনি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেন। তার এই স্বীকারোক্তির ভিত্তিতে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়। গত রোববার শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন। তবে বিষয়টি আজ বুধবার (১ জুলাই) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ এ বিষয়ে জানান: "বিভাগীয় মামলার পর পুঙ্খানুপূর্ব শুনানি শেষে উল্লেখিত ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।" তিনি আরও আশাবাদ প্রকাশ করে বলেন, প্রশাসনের এমন কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ফলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের যেকোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়ানো থেকে বিরত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন