প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আরও চারজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরে ডেঙ্গু রোগে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০১ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৫ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু রোগে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৫৪ জন রোগী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন