প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর রাণীনগর উপজেলায় বিনামূল্যে জিআর চাল ও সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের সময়ে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণের উদ্বোধনটি করা হয়। এ ছাড়া একই দিনে বিকেলে উপজেলার আমগ্রাম সড়কে প্রায় আড়াই হাজার সুপারি গাছের চারা রোপণের পাশাপাশি আবাদপুকুর বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া মন্ডল। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া অসহায় দু:স্থ ১হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। তাছাড়া এদিন বিকেল তাঁরা উপজেলার কালীগ্রাম ইউনয়ন এলাকার আমগ্রাম সড়কে আড়াই হাজার সুপারি গাছের চারা রোপণের কাজ এবং আবাদপুকুর বাজারে কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসের ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনও করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন