প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে, এই তথ্যটি পাকিস্তানের সরকারি সূত্র থেকে জানা গেছে।
পাকিস্তান সরকারের সূত্রগুলো বুধবার (১২ আগস্ট) আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে।
মধ্যস্থতা প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই পক্ষই মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে।’ তবে কত দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করছে বলেও তিনি জানান।
এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে।
নিরাপত্তার নিশ্চয়তা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুটটি হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরবর্তী সময়ে স্থবির হয়ে পড়ে। এর জেরে ৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটে।
ওই সময় ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন