প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকায় প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত হাজতির নাম কাওসার হোসেন (২২)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের পুত্র।
সিরাজগঞ্জের কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসার হোসেনকে ২০২৪ সালের ১২ এপ্রিল একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আনা হয়েছিল। অসুস্থ হয়ে পড়ার পর, তাকে প্রথমে ১৫ জুলাই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জে অবস্থার অবনতি হলে তাকে একই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কাওসার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই ঢাকার প্রিজন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু ঘটে।
ডেপুটি জেলার আরও জানান, নিহতের স্বজনদের প্রিজন হাসপাতাল থেকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষ হওয়ার পর সেখানে থেকেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম রাব্বি খান জানান, কাওসার হোসেন দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এর ফলে তার মস্তিষ্কে সংক্রমণ (ব্রেইন ইনফেকশন) ধরা পড়ে। এই কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন