প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল–২০২৬’ সংসদে পাস হয়ে গেছে, যা ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’কে রহিত করে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই বিলটি পাসের জন্য জাতীয় সংসদে তুলে ধরেন। বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বিলটি বাছাই কমিটিতে প্রেরণ এবং জনমত যাচাইয়ের প্রস্তাব দেন।
আলোচনা শেষে তাদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং পরে বিলটি কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়।
২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটি করা হয়েছিল, তবে সেই আইন কার্যকর হয়নি।
নতুন আইনের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে।
বাস্তবতার নিরিখে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা এবং গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নতুন এই আইন করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন