প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পঞ্চগড় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. নূরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অতিরিক্ত) আরিফ আহমেদ, এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ। শোভাযাত্রা এবং আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন