প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিসরের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায়। এ অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পুরো অর্থেই মেসির জয়গান শোনা যাচ্ছে। পেনাল্টি মিস করার পরও দুর্দান্ত চিত্তাকর্ষকভাবে ফিরে দাঁড়িয়ে, গোল করে এবং গোল করানোর ক্ষেত্রে যে ভূমিকা মেসি রেখেছেন, তাতে ফুটবল কিংবদন্তিরা রীতিমতো স্তব্ধ হয়ে যান। মেসির অতিমানবীয় ফুটবল পারফরম্যান্সের পর জ্লাতান ইব্রাহিমোভিচ বিস্ময় প্রকাশ করে বলেন, মাঠে মেসি যে রূপ ধারণ করেছিলেন, তাকে আটকানোর সাধ্য কারোর ছিল না। মেসি একাই ম্যাচটিকে টেনে নিয়ে গেছেন। সম্ভাব্য সবকিছুতে জয়ী হয়েছেন মেসি। তবে তার মধ্যে যে ক্ষুধা এবং আবেগ, সেটি সত্যিই বিস্ময়কর। অন্যদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর একটি পোস্ট মেসিকে নিয়ে ভাইরাল হয়ে গেছে। আর্জেন্টিনার সাফল্যের পর ইনস্টাগ্রামে রিভালদো লেখেন, জেতার আকাঙ্ক্ষা, লড়াই, এবং প্রতিশ্রুতিÑসব মিলিয়ে বিশ্বকাপের মাঠে সমর্থকরা যা দেখতে চান, সবই মিসরের বিরুদ্ধে ম্যাচে ছিল। মেসিকে নিয়ে বলতে গিয়ে তিনি ‘হোয়াট আ প্লেয়ার!’ লেখার বাইরে আর কোনো ভাষা খুঁজে পান না। ৩৯ বছর বয়সেও মেসি একইভাবে খেলে যাচ্ছেন। লড়াই, উদযাপন, আবেগ এবং আবারও তিনি ম্যাচের নির্ণায়ক হিসেবে প্রমাণিত হয়েছেন। মেসিময় ম্যাচ দেখে ফরাসি গ্রেট থিয়েরি অঁরি মুগ্ধ হন। আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আর কিছু বলার বাকি নেই।’ বিশ্বকাপে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা অঁরি ফক্স স্পোর্টসকে বলেন, আর্জেন্টিনা দলের এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব আগে কখনো দেখেননি। মেসির প্রসঙ্গে অঁরি মন্তব্য করেন, ‘আমাদের আবার মনে হয়, সে মানুষ নয়।’ সাবেক ইংরেজ তারকা ফুটবল ডেভিড বেকহ্যাম ইনস্টাগ্রামে মেসির স্টোরি শেয়ার করে লিখেছেন, ‘মানুষটি খুব বিশেষ একজন। সেটা মাঠে তার পারফরম্যান্সের জন্য নয়; মাঠের বাইরেও যেভাবে তিনি আছেন, তার জন্যও।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন