প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা জামায়াতের একটি বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গজারিপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সজলকে আটক করেন ওই নারীর স্বামী। পরে এই ঘটনার বিষয়ে জানাজানি হলে উপজেলা এবং স্থানীয় জামায়াত নেতারা অভিযোগের সত্যতার খোঁজ নিতে যান।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী জানান, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষার জন্য স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে সভাপতি পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন