প্রিন্ট এর তারিখঃ ২৪শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ২২শে জুন, ২০২৬ইং; ০৭:৪১ পি.এম
কুয়াকাটায় ২ অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তাধিকার
পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মার্কেটে ভোক্তাধিকারের অভিযানে মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮) নামের দুই অসাধু আচার ও চকলেট ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন বার্মিজ মার্কেটের কুয়াকাটা এন্টারপ্রাইজ ও আয়াত পার্সেল হাউজ এন্ড বার্মিজ সপ নামক দুই দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, এসব আচার ও চকলেট এর দোকানে বিভিন্ন বিদেশি মোরগে দেশীয় মানহীন আচার ও চকলেট বিক্রির মাধ্যমে পর্যটক দর্শনার্থীদের সাথে প্রতারণা করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্কতামুলক প্রাথমিকভাবে এ জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"