প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটির জুরাছড়ি সেনা জোনের উদ্যোগে একটি অসহায় প্রসূতি নারীর উন্নত চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার (১ জুলাই) জুরাছড়ি উপজেলার জ্যামুরাছড়ি গ্রামের বাসিন্দা সমাপ্তি চাকমা প্রসবজনিত জটিলতার কারণে শিলছড়ি বাজারস্থ গ্রিন হিল ক্লিনিকে ভর্তি হন। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে, তখন ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেফার করে। কিন্তু অসচ্ছল অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রাঙ্গামাটিতে স্থানান্তর করার প্রয়োজনীয় ব্যয় বহন করা পরিবারের পক্ষ থেকে সম্ভব ছিলো না।
বিষয়টি জানার পর জুরাছড়ি সেনা জোন মানবিক বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। সেইসাথে জোনের সার্বিক তত্ত্বাবধানে রোগীকে নিরাপদে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়।
এই মানবিক সহায়তার জন্য রোগীর স্বামী ও পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জুরাছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা এবং জননিরাপত্তা রক্ষার সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও জুরাছড়ি জোন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন