প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ সিটি করপোরেশন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। এবারের বাজেটে নতুনভাবে কোনো কর আরোপ করা হয়নি। তবে সিটি করপোরেশন জানিয়েছে, করের আওতা বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এসব তথ্য সোমবারের দুপুরে জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।
প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮২২ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ১৭৬ কোটি ২৭ লাখ এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। আগের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, নতুন অর্থবছরে নগরবাসী, ব্যবসায়ী বা কোনো শ্রেণি-পেশার মানুষের ওপর নতুনভাবে কোনো ধরনের কর আরোপ করা হবে না। বরং যেসব এলাকায় নাগরিক সুবিধা সম্প্রসারণ করা হবে, সেসব এলাকাকে করের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। নগরের যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি এবং নিয়মিত যানজট সৃষ্টি হয়, সেখানে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীর আর্থিক বছরে সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আগামী বর্ষা মৌসুমের আগেই নগরের অধিকাংশ সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের ন্যায্য সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
বাজেট অনুষ্ঠানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সঞ্চালনায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন