প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত ফিক্সড ইনকাম ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি ইনকাম প্লাস ফান্ড ৫০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ২০২৩ সালের জুলাই মাসে ৫০ কোটি টাকা নিয়ে শুরু হওয়া এই ফান্ডটি বর্তমানে দশ গুণ বৃদ্ধি পেয়েছে। গত ১৫ বছরের মধ্যে এমন একটি মাইলফলকে পৌঁছানো একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মাত্র তিন বছর তিন মাসের মধ্যে ৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার বেশি মূলধনে পৌঁছানোর এই অর্জন বিশ্বস্ত অ্যাসেট ম্যানেজারদের পরিচালিত ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। ২০২০ সালে প্রতিষ্ঠিত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বর্তমানে বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর মধ্যে একটি এবং ইউসিবি ইনকাম প্লাস ফান্ড দেশের সর্ববৃহৎ মিউচ্যুয়াল ফান্ড হিসেবে পরিচিত।
বর্তমানে আইসিবি দ্বারা পরিচালিত মাত্র দুটি ওপেন অ্যান্ড ফান্ডের আকার ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের তুলনায় বেশি। এই সাফল্যের পেছনে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের বিনিয়োগকারী, টিম, নিয়ন্ত্রক সংস্থা এবং সহকর্মী অ্যাসেট ম্যানেজারদের সম্মিলিত অবদান রয়েছে। পরিবর্তনশীল সুদের হারের এই সময়ে মার্ক টু মার্কেট ভিত্তিতে একটি ফিক্সড ইনকাম ফান্ড পরিচালনা করা চ্যালেঞ্জিং ছিল। তবে বিনিয়োগকারীদের আস্থা ফান্ডটির পারফরম্যান্স ধরে রাখা এবং ধারাবাহিকভাবে বড় পরিসরে বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সাফল্য উদ্যাপনের সময় উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহীর, ইউসিবি পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান নাবিল মুস্তাফিজুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান। এ সময় ইউসিবি পিএলসির সম্মানিত পরিচালকবৃন্দ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন