প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাকের পার্টির দাওয়াতী ইসলামী জলশা অনুষ্ঠিত হয়েছে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে। শনিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার গুনিয়াউক জমিদার বাড়ি মসজিদ মাঠে এই জলসার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সহ-সভাপতি ও নাসিরনগর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: জাকির হোসেন চৌধুরী বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ একনিষ্ঠ খাদেম, খাদেম আলমগীর শাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রায়হানুল ইসলাম গাজীপুরী এবং বনানী পাক দরবার শরীফের খাদেম মাওলানা এমদাদুল ইসলাম মিলন।
জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা হাসমত উল্লাহ ফরিদপুরীর পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতী ইসলামী জলসায় ঐক্য, ভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা, এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে বর্তমান বাস্তবতা মোকাবেলা, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব এবং সৌহার্দ্য, সম্প্রীতি ও বহু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জলসার শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে ১লা অক্টোবর থেকে ৩১ অক্টোবর '২৬ পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির দাওয়াতি ইসলামী জলসা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন