প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দুটি গাড়ির মাঝে পড়ে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর একটার দিকে বড়তাকিয়া জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, সাহেরখালী ইউনিয়নের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দুপুরে মোটরসাইকেলযোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারের পাশে মসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিংস সিমেন্টের গাড়ি ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চিটাগাং অনলাইন ইন্টারনেট সেবার একটি গাড়ির মাঝামাঝিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।
নিহত যুবদল নেতা সালাউদ্দিন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র হিসেবে চিহ্নিত হয়েছেন।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটনায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি ফরিদা ইয়াছমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনের লাশ উদ্ধার করেছি এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন