প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যা হরমুজ প্রণালি নামে পরিচিত, সেই ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানেই অটল রয়েছে ইরান। এই প্রসঙ্গে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চলমান রাজনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা ওমানের সাথে অব্যাহত রয়েছে। গত শুক্র ও শনিবার, এক প্রতিনিধি দল তেহরান সফর করে, যা ইরানি কর্মকর্তাদের মতে একটি প্রগতিশীল বা ইতিবাচক অগ্রগতি।
এই আলোচনা মূলত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিভাবে পরিচালিত হবে, সে বিষয়টি নির্দিষ্ট করা নিয়ে। ইরানি কর্মকর্তারা প্রতিনিয়ত উল্লেখ করছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রত্যক্ষ বা সরাসরি আলোচনা হচ্ছে না।
এভাবে মূলত দেখা যাচ্ছে, ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে রক্ষা করার লক্ষ্যে অটল রয়েছে। জানা গেছে, ওমানি পক্ষ থেকে হরমুজ প্রণালি পরিচালনা এবং সামুদ্রিক নৌচলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটি আঞ্চলিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব করা হয়েছিল, যাতে কোনো ধরনের শুল্ক বা টোল না দিয়েই জাহাজগুলো চলাচল করতে সক্ষম হবে।
তবে, ইরান এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে। বরং তাদের পরামর্শ হলো, তারা একটি ব্যবস্থার পক্ষপাতী যেখানে চলাচলকারী জাহাজগুলোকে একটি ‘সার্ভিস ফি’ প্রদান করতে হবে। আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক বক্তব্য সত্ত্বেও, হরমুজ প্রণালি নিয়ে তেহরান নমনীয় মনোভাব বা অবস্থান শিথিল করছে এমন কোনো সংকেত দেখা যাচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন