প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া (সরকারপাড়া) গ্রামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী 'হাঁস খেলা' অনুষ্ঠিত হয়েছে। দেশীয় লোকজ সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্রামের একটি জলাশয়ে আয়োজিত এই খেলায় এলাকার একঝাঁক প্রাণবন্ত তরুণ ও যুবক অংশ নেন। পানির ছপছপ শব্দ আর প্রতিযোগীদের হাঁস ধরার তুমুল লড়াই উপভোগ করতে পুকুরপাড়ে ভিড় জমান শিশু, নারী ও প্রবীণসহ সর্বস্তরের উৎসুক জনতা। করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী মোঃ আকাশ ও মোঃ শাকিলের হাতে পুরস্কারের হাঁস তুলে দেন আমন্ত্রিত অতিথি ও স্থানীয় মুরুব্বি মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নুরুল ইসলাম, মোঃ মজনু, মোঃ শাওন ইসলাম এবং মোঃ কবির হোসেন।
অনুষ্ঠানে ৩ নং সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, "গ্রাম বাংলার এসব প্রাচীন খেলাধুলা আমাদের নিজস্ব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ও দেশীয় ঐতিহ্যকে ধারণ করতে নিয়মিত এমন আয়োজনের কোনো বিকল্প নেই।"
আয়োজক ও স্থানীয় বক্তারা জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল আসক্তি দূর করতে এবং গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে ভবিষ্যতে এ ধরনের গ্রামীণ বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন