প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জে প্রায় ৬০ কিলোমিটার ধাওয়া করে ভারতীয় পণ্যবাহী একটি পিকআপসহ চালককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি, সিপিসি-৩।
এসআরবি জানায়, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যবাহী একটি পিকআপ সুনামগঞ্জ হয়ে সিলেটের দিকে যাচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
পরে ওয়েজখালী ও মদনপুর এলাকায় পিকআপটি আটকাতে ব্লকেড দেওয়া হলেও দ্রুতগতিতে ব্লকেড অতিক্রম করে পালিয়ে যায় চালক।
তাৎক্ষণিক এসআরবি সদস্যরা প্রায় ৬০ কিলোমিটার পিছু ধাওয়া করে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় পিকআপটির গতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক চালক জহিনূর মিয়া। তার কাছ থেকে ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, থ্রিপিচ ও কসমেটিক্সসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
এসআরবি’র তথ্যমতে, জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং পিকআপটির মূল্য প্রায় ৮ লাখ টাকা। সর্বমোট ১৫ লাখ টাকার মালামাল জব্দ এবং ১জনকে আটক করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এসআরবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন