প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের প্রথম মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় মাদারীপুর জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা এস এম আজিজুল হকের সভাপতিত্বে বৈঠকে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা জামিল হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
বৈঠকে নতুন সেশনের পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে শুরার সদস্যরা প্রতিবেদন পর্যালোচনা করেন এবং নির্ধারিত এজেন্ডার বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।
এ সময় জেলা শাখার সহসভাপতি মুফতি আল আমীন বিএ ওহাব, মুফতী মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ হাওলাদার, সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম শাহীনসহ মজলিসে শুরার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন