প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ঘোষণা দিয়েছেন যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পের নাম ‘থাই মামান সোনার আংটি’, যা রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে। এই রীতি অনুযায়ী নবজাতককে তার মামা আশীর্বাদ ও উপহার দেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে।
তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে হবে।
এই কর্মসূচির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই এই উদ্যোগ ছিল। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন