প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্টোর যারা এইচবিও-এর জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে বিগ পুসি বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, মারা গেছেন। তার বয়স ছিল ৮০ বছর মৃত্যুকালে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ভিনসেন্ট পাস্টোরকে তার নিজস্ব বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের মতে, তার মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
পাস্টোর ‘দ্য সোপ্রানোস’ ধারাবাহিকে প্রধান চরিত্র টনি সোপ্রানের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকা পালন করেন, পরবর্তীতে যিনি এফবিআই-এর তথ্যদাতা হয়ে যান। যদিও তার চরিত্রের মৃত্যু ঘটে দ্বিতীয় সিজনে, তবুও তিনি ছয়টি সিজনে বিভিন্ন দৃশ্যে উপস্থিত ছিলেন।
‘বিগ পুসি’ চরিত্রে তার অনবদ্য অভিনয়ের জন্য ২০০০ সালে পুরো টিমের সাথে ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
পাস্টোরের মৃত্যুতে শোক প্রকাশ করে তার দীর্ঘদিনের ম্যানেজার রবার্ট অ্যাটারম্যান বলেন, ‘বিশ্বের কাছে তিনি ‘বিগ পুসি’ হিসেবে স্মরণীয় হলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন দারুণ ও উদার মানুষ। নতুন অভিনেতাদের তিনি সবসময় দিকনির্দেশনা দিতেন। গত তিন দশক ধরে তার মতো একজন বিশ্বস্ত ও রসিক মানুষকে কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল।’
১৯৪৬ সালে ব্রঙ্কসে জন্মগ্রহণকারী ভিনসেন্ট পাস্টোর অভিনয়ে আসার আগে মার্কিন নৌবাহিনীতে যোগ দিয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তিনি ‘গুডফেলাস’ ও ‘কার্লিটো'স ওয়ে’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করে নজর কাড়েন। টেলিভিশনে ‘ল অ্যান্ড অর্ডার’, ‘জেনারেল হসপিটাল’ ও ‘হাওয়াই ফাইভ-ও’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন প্রখ্যাত এই অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন